মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

“ভারতীয় নই, আমি ব্রিটিশ নাগরিক” বললেন আলিয়া

“ভারতীয় নই, আমি ব্রিটিশ নাগরিক” বললেন আলিয়া

বলিউড তারকা অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফের মতো আলিয়া ভাটও খাতায়-কলমে ভারতীয় নাগরিক নন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়ে নিজেই কথা বলেছেন আলিয়া। অভিনেত্রী স্পষ্ট করে জানালেন, “ভারতীয় নই, আমি ব্রিটিশ নাগরিক।”

মুক্তির অপেক্ষায় রয়েছে আলিয়া ভাটের আসন্ন চলচ্চিত্র ‘হার্ট অফ স্টোন’। সিনেমাটির মাধ্যমে হলিউডে পা রাখতে চলেছেন আলিয়া ভাট।


গাল গ্যাডট, জেমি ডরনানদের সঙ্গে দেখা যাবে আলিয়াকেও। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। সম্প্রতি সিনেমাটি নিয়ে নেটফ্লিক্সের একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আলিয়া। আর সেখানেই অভিনেত্রীকে নিয়ে করা সবচাইতে বেশি গুগল করা প্রশ্নের উত্তর দিয়েছেন ভাট কন্যা।

এদিন সহ-অভিনেত্রী ও হলিউড তারকা গাল গ্যাডট আলিয়াকে প্রশ্ন করেন, ‘তিনি কি ব্রিটিশ?’ সেই প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, “হ্যাঁ। আমার মায়ের জন্ম বার্মিংহামে, যদিও আমি ভারতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি।’ যখন গ্যাডট তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার মা আপনার সঙ্গে সারাজীবন ব্রিটিশ ইংরেজিতে কথা বলেছেন?’ আলিয়া উত্তরে বলেন, ‘আমার দিদা সারাজীবন ইংল্যান্ডে ছিলেন তাই আমার দিদার মধ্যে ব্রিটিশ ইংরেজি উচ্চারণই থেকে গেছে।

এর আগে নাগরিকত্ত্ব প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়ার মা সোনি রাজদান বলেছিলেন, ‘আমি ইউকে’তে জন্মগ্রহণ করেছি কিন্তু যখন আমার বয়স তিন মাস, আমি মুম্বাই চলে আসি।


আমার মা আমার জন্য ব্রিটিশ পাসপোর্ট এনেছিলেন। আমরা দক্ষিণ মুম্বাইয়ে থাকতাম এবং আমি বোম্বে ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছি। যে স্কুলটি আমার বাবা-মা শুরু করেছিলেন। আমার পাসপোর্ট কোথাকার হবে, সেটা কেন কেউ আমাকে ঠিক করে দেবেন যে এটি নিয়ে আমার কী করা উচিত! আমি কোন পাসপোর্ট চাই তা নির্ধারণ করা বিশ্বের একজন নাগরিক হিসেবে আমার নিজের পছন্দ এবং অধিকার।’

১১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে আলিয়া-গাল গ্যাডটের ‘হার্ট অফ স্টোন’। অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে অভিনয় করছেন গাল গ্যাডট, জেমি ডরনান, আলিয়া ভাট, ম্যাথিয়াস শোয়েগফার। এটি আলিয়ার প্রথম হলিউড চলচ্চিত্র।