বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের দল ঘোষণা

৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের দল ঘোষণা

দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৩ সদস্যের এই দলে নেই ইনজুরি আক্রান্ত নেইমার, রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস আর আন্তোনিও। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৫ নতুন খেলোয়াড়। কাতার বিশ্বকাপের দল থেকে ১৪ জন জায়গা ধরে রেখেছেন।

নতুন ডাক পাওয়া খেলোয়াড়েরা হলেন- ভ্যানডারসন (মোনাকো), নিনো (ফ্লুমিনেন্স), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংতন (নিউক্যাসল) এবং ম্যালকম (জেনিত)। নেইমার-জেসুসবিহীন ব্রাজিল দলে আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোরা। বর্ণবাদ-বিরোধী প্রচারণার অংশ হিসেবে আগামী মাসের ১৭ এবং ২০ তারিখ যথাক্রমে গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। এর মঝে গিনির বিপক্ষে ম্যাচটি হবে বার্সেলোনায়, অন্য ম্যাচটি পর্তুগালের লিসবনে।

দল ঘোষণার সংবাদ সম্মেলনে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ মেনেজেস বলেন, ‘যারা ভালো খেলে, তাদের জন্য জাতীয় দলের দরজা সব সময়ই খোলা। তবে খেয়াল করলে দেখবেন, প্রতিটি পজিশনেই বিশ্বকাপে খেলা খেলোয়াড় আছে। এটা গুরুত্বপূর্ণ, কারণ এই অভিজ্ঞ ফুটবলাররা নতুন আসা খেলোয়াড়দের সহায়তা করতে পারবে।’


গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি) ওয়েভারতন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।

ফরোয়ার্ড: ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (টটেনহাম), রনি (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।