সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন:

ঢাকা প্রেস নিউজ

রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থায় যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামীকাল ১ জুলাই থেকে সর্বজনীন পেনশনের আওতায় আনার ঘোষণা দেয় সরকার। এ ঘোষণার বিরোধীতা করে আন্দোলন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তবে সরকার নিজের সিদ্ধান্তে অটল রয়েছে। এসব কর্মকর্তা-কর্মচারীর জন্য আগামীকালই চালু হচ্ছে সর্বজনীন পেনসন কর্মসূচির আওতায় নতুন স্কিম ‘প্রত্যয়’। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

১ জুলাই ২০২৪ থেকে: রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানে নতুন যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীরা।

১ জুলাই ২০২৫ থেকে: সকল সরকারি প্রতিষ্ঠানে নতুন যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীরা।
 

কিভাবে কাজ করবে:

'প্রত্যয়' নামে একটি নতুন পেনশন স্কিম চালু করা হবে। এই স্কিমের অধীনে, কর্মচারীরা তাদের মূল বেতনের ১০% বা সর্বোচ্চ ৫,০০০ টাকা (যেটি কম) পেনশন হিসেবে প্রদান করবেন। সরকার সমপরিমাণ অর্থ যোগ করবে। জমাকৃত অর্থ ও কর্মজীবনের মেয়াদ অনুযায়ী অবসরকালে পেনশন নির্ধারিত হবে।
 

গুরুত্বপূর্ণ বিষয়:

বিদ্যমান পেনশন স্কিমগুলি 'প্রত্যয়' স্কিমের আওতায় আসা প্রতিষ্ঠানগুলিতে বিলুপ্ত হয়ে যাবে। বর্তমানে কর্মরত কর্মীরা এবং ১ জুলাই ২০২৪-এর আগে যোগদানকারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী পেনশন পাবেন। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য পেনশন চাঁদা ও সুবিধার হার এখনও চূড়ান্ত হয়নি।