বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুব বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

যুব বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

আর্জেন্টিনার বিদায়ের পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলই ছিল সবচেয়ে ফেভারিট। কিন্তু সেই ফেভারিট ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে ইসরায়েল। শনিবার রাতে আর্জেন্টিনার সান হুয়ানে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৬তম মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দারুণ শটে ব্রাজিলকে এগিয়ে দেন মার্কোস লেনার্দো। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুনিয়র সেলেসাওরা। ৪ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান আনান খলিলি।


নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে ম্যাথুউস নসিমেন্তো গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ২ মিনিট পর যোগ করা সময়ের খেলা থাকতেই ফের সমতা আনেন হামজা শিবলি।


এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৫তম মিনিটে গোল করে ইসরায়েলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ডেভিড তুর্গেম্যান।

ইসরায়েলের সামনে সুযোগ ছিল গোলসংখ্যা আরো বাড়ানোর। ১১৩ ও ১১৫তম মিনিটে দুটি পেনাল্টি মিস করে তারা। এজন্য অবশ্য কোনো বিপদ হয়নি ইসরায়েলের। সেমিফাইনালের খেলার যোগ্যতা অর্জন করেই মাঠ ছাড়ে তারা।