সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পারস্যের পানীয় দুগ তৈরির রেসিপি

পারস্যের পানীয় দুগ তৈরির রেসিপি

আফগানিস্তান, ইরান ও তুরস্কে দুগ বেশ জনপ্রিয় পানীয়। ফারসি শব্দ দুগ। এ শব্দ দ্বারা মূলত দুগ্ধজাত খাবার, দই ইত্যাদিকে বোঝানো হয়। বেশ সহজ এবং পুষ্টিকর এ পানীয় রাখতে পারেন ইফতারে। জেনে নিন দুগ তৈরি করবেন কিভাবে। 


উপকরণ
২৫০ গ্রাম টক দই, ৭০০ মিলি পানি, শসা (বড় শসার অর্ধেক হলেই চলবে, যদিও দুগ তৈরিতে অনেকেই শসা ব্যবহার করেন না), ১ টেবিল চামচ লবণ (চাইলে অর্ধেক সাদা লবণ ও অর্ধেক বিট লবণ মিশিয়েও করতে পারেন), ১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া (ঐচ্ছিক), পুদিনা পাতা (৩-৪টা পাতা)

 

প্রণালী

শসা খোসা ছাড়িয়ে রাখুন। এবার সবগুলো উপকরণ জুস ব্লেন্ডারে নিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করুন। পুরোপুরি মিশে গেলে এর সঙ্গে বরফ যোগ করুন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার দুগ। ক্লান্তি ঝরাতে এ পানীয়ের জুড়ি মেলা ভার। তাই ইফতারে রাখতে পারেন এটি। এ ছাড়া গরমে বেশ স্বস্তিও পাওয়া যাবে এক চুমুকেই।