বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এম্বাসি কোরিন থেভজ নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম ভিজিট 

চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এম্বাসি কোরিন থেভজ নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম ভিজিট 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
 


চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এ্যাম্বাসীর ৩ জন প্রতিনিধি  আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রম ভিজিট করেছেন। নাগরিক প্ল্যাটফর্মের সভায় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসীর ডেপুটি হেড অব কোঅপারেশন  কোরিন থেভজ, প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা,  কনস্ট্যান্স ডি প্লান্টা জুনিয়র প্রোগ্রাম অফিসার,  সানজিদা লিপি নির্বাহী পরিচালক ডেমক্রেসিওয়াচ ও রাবেয়া বসরী প্রোগ্রাম কো-অর্ডিনেটর রূপান্তর। 
 

রোববার সকালে ডেমোক্রেসিওয়াচ এর বাস্তবায়নে প্রভাষক শাহ আলমের সভাপতিত্বে জেলা প্রেসক্লাবে আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্ম সক্রিকরন সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন   ক্লাস্টার ৩ ও ৪ এর ক্লাস্টার কো-অর্ডিনেটর,  মনিটরিং এন্ড রিপোর্টিং কো-অর্ডিনেটর ও ফাইন্যান্স এডমিন কো-অর্ডিনেটর।  আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা সমন্বয়কারী,  এসএফ ও এবং নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ। সভায় গণতান্ত্রিক চর্চা,  সামাজিক সম্প্রীতি,  যুব ফোরাম কে মেন্টরিং করার কৌশল,  আদিবাসীদের সংবেদনশীলতা, সরকারি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ,  আগামী নির্বাচন কেমন দেখতে চাই, নির্বাচনে সকল দলের অংশগ্রহন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তাছাড়া সুইজারল্যান্ড এ্যাম্বাসীর প্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে নাগরিক প্ল্যাটফর্মের কাছে জানতে চান।
 

তাছাড়া নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহানইল জাম পাড়া আদবাসী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালকসহ সুইজারল্যান্ড এ্যাম্বাসীর কর্মকর্তা ও রূপান্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আদিবাসীদের জীবনমান, সহিংসতা,  ভোটাধিকার,  আস্থার কার্যক্রম ইত্যাদি বিষয়ে এবং  যুব ফোরাম সদস্যদের কাছে বিভিন্ন বিষয়ে কথা বলেন।