সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৫:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

শহীদ মিনারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২

শহীদ মিনারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্ষুরের আঘাতে দুজন আহত হয়েছেন।
 

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী।
 

আহতরা হলেন—চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার সাজু মিয়ার ছেলে মো. বেলাল (৩৮) এবং ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মহরম আলীর ছেলে জীবন আলী (১৭)। তারা বর্তমানে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপি নেতাকর্মীরা সেখানে ফুল দিতে এলে তারা দুটি দলে বিভক্ত হয়ে যায়। একপক্ষে ছিলেন জমির দস্তগীর ও ইমাম হোসেনের সমর্থকরা, অন্যপক্ষে ছিলেন মহসিন ভূঁইয়া ও শাহ আলম মিয়ার অনুসারীরা। উপজেলা বিএনপির এই দুটি পক্ষের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব দীর্ঘদিনের।
 

কে আগে ফুল দেবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরুতে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে ক্ষুরের আঘাতে দুজন আহত হন। আহত দুজনই মহসিন-শাহ আলমের সমর্থক বলে জানা গেছে।
 

এ ঘটনায় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
 

বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।