সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:২৯:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কক্সবাজারে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জন গ্রেপ্তার

কক্সবাজারে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জন গ্রেপ্তার

ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধিঃ-

র‌্যাব কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৪ থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। র‌্যাবের দাবি, মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর "সেভেন মার্ডার"-এর অন্যতম পরিকল্পনাকারী।
 

কক্সবাজারে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জন গ্রেপ্তার

 

সোমবার (১০ জুন) দিবাগত রাতে র‌্যাব-১৫ বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করে। র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৌলভী আকিজসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ মোট ২১টিরও বেশি মামলা রয়েছে।

 

মৌলভী আকিজ রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত "সেভেন মার্ডার"-এর অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত। এই "সেভেন মার্ডার" ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। র‌্যাবের এই অভিযান রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।