বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৭:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধনে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধনে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৫

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা, ২৯ এপ্রিল: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পুলিশ সপ্তাহ ২০২৫। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদানের মাধ্যমে এ সপ্তাহের সূচনা করেন তিনি।
 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

তিন দিনব্যাপী এ আয়োজনে প্রথম দিনেই ৬২ জন কৃতী পুলিশ সদস্যকে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা, যারা বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পাচ্ছেন।
 

এ বছরের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।