মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘুরবেন রাহুল আনন্দের স্টুডিও ফ্রান্সের প্রেসিডেন্ট

ঘুরবেন রাহুল আনন্দের স্টুডিও ফ্রান্সের প্রেসিডেন্ট

গানের দল ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর যাওয়ার কথা রয়েছে। কাল রোববার সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন মাখোঁ, রাতে রাহুলের স্টুডিওতে যাবেন তিনি।

এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাখোঁ। ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

একটি সূত্র জানিয়েছে, যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও ভিজিট করেন মাখোঁ। রোববার রাত ১০টার দিকে রাহুল আনন্দের স্টুডিওতে যাবেন তিনি। রাহুল আনন্দসহ চারজন শিল্পীর সঙ্গে আধা ঘণ্টার মতো বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ করবেন তিনি। অন্য শিল্পীরা হলেন আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা।


তবে মাখোঁ কোনো গান শুনবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি। আজ শনিবার বিকেলে রাহুল আনন্দ প্রথম আলোকে বলেন, ‘মহামান্য প্রেসিডেন্টের আসার কথা আমার ঘরে। তাঁকে স্বাগত জানানোর জন্য যতটা প্রস্তুতি দরকার, আমি নিচ্ছি। তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব।’

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকায় নেমেই সরাসরি হোটেল ইন্টারকনটিনেন্টালে যাবেন মাখোঁ। রাতে ডিনারে অংশ নেবেন। ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে।

পরদিন সোমবার সকাল আটটায় ধানমন্ডি লেকে হাঁটবেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মাখোঁ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর। সোমবারই মাখোঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।