বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৪:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মামলা করায় আদালত প্রাঙ্গনে বাদীর উপর আসামিদের হামলা শিকার: ব্যবসায়ী মাহবুব

মামলা করায় আদালত প্রাঙ্গনে বাদীর উপর আসামিদের হামলা শিকার: ব্যবসায়ী মাহবুব

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

 

পতেঙ্গার আলোচিত রফিক হত্যা মামলার ৬ নং আসামি আলাউদ্দিন  ওরফে গাভী আলাউদ্দিন সহ তার ভাই ভাতিজারা মিলে রফিক হত্যা মামলার রাজসাক্ষী ব্যবসায়ী মাহবুব এর উপর আদালত প্রাঙ্গণে হামলা চালায়।

বিগত ২০২৩ইং ৮ ফেব্রুয়ারি রাতে পতেঙ্গায় নৃশংস ভাবে হত্যা হয় রফিক নামে এক নিরিহ ব্যাবসায়ী,  ইলিয়াস ওরফে গাভী ইলিয়াসকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন মৃত রফিক এর বড় ভাই আব্দুর নুর, মামলার রাজ সাক্ষী মাহবুব হওয়ায় তাকে মামলার সাক্ষী না দেওয়ার জন্য একের পর এক নৃশংস অত্যাচার করে আলাউদ্দিন বাহিনী ,গত ২৯,০৪,২৫ ইং তারিখে মাহাবুব পরিচালিত ব্যাবসা প্রতিষ্ঠানে লুটতরাজ করেন আলাউদ্দিন সহ রফিক হত্যা মামলার সাথে জরিত কয়েকজন। এই ঘটনায় গত ০১,০৫,২৫ তারিখের সিসিটিভি ফুটেজ দেখে গাভী আলাউদ্দিন সহ ৫/৭ জনকে আসামি করে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করে ব্যবসায়ী মাহবুব।

ঘটনার বিষয়ে মাহবুব বলেন আদালতে মামলার শুনানি’র জন্য আমি হাজির হই এবং দেখি আসামিরা জামিল লাভ করে। আদালত প্রাঙ্গণে তারা আমাকে দেখে চড়াও হয় এবং কেন রফিক হত্যা মামলায় রাজ সাক্ষী এবং কেন আমি তাদের নামে মামলা করেছি এ কারণে গাভি আলাউদ্দিন, নুরুল হুদা,টিশান সহ তার সঙ্গে পাঙ্গরা ক্ষিপ্ত হয়ে আমাকে চড় থাপ্পড় কিল ঘুসি মারতে থাকে এবং তারা বলে মামলা এবং রফিক হত্যার সাক্ষী থেকে যদি আমি বিরত না থাকি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে অথবা আমার বাচ্চাকে গুম করে ফেলবে এই ঘটনার প্রেক্ষিতে আমার উকিলের পরামর্শ আমি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করি,আমি সত্যিই প্রাণ সংশয়ে রয়েছি বলেও তিনি মন্তব্য করেন।

 

এ ঘটনার বিষয়-আলাউদ্দিনের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান আদালতে গিয়েছি এটা সত্য কিন্তু এ ঘটনার বিষয়ে আমি কিছুই জানািনা।

স্থানীয় সূত্রে জানা যায় এই আলাউদ্দিন মূলত মাদক ব্যাবসায়ী পতেঙ্গার মাদকসম্রাট হিসেবেও অনেকে চিনে তাকে, তার নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মাদক মামলা, চাঁদাবাজি মামলা সহ রয়েছে হত্যা মামলাও।

এদিকে কোট প্রাঙ্গনে ব্যবসায়ী মাহবুবের উপর হামলার লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম তিনি বলেন, তদন্ত করে এ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।