বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

মুরাদনগরে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় রানী বালা সরকার (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(৩১ মে) সকালে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া রাস্তার পাশে বাচ্চু মিয়ার বাড়ির পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তিনি কামাল্লা গ্রামের হিন্দুপাড়া জয়ন্ত সাহার বাড়ির মৃত নিবারণ সরকারের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তেমুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির পুকুরের মধ্যে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানায় নিয়ে যায়।
নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, রানী বালা সরকার মানসিকভাবে অসুস্থ ছিলো। সে ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে রানী বালা সরকারের লাশ শনাক্ত করে।

 

বাঙ্গারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। তবে, কিভাবে তিনি মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।