বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

গাইবান্ধায় বড় দিন উদযাপিত

গাইবান্ধায় বড় দিন উদযাপিত

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধায় খ্রিষ্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিষ্টের জন্মতিথি বড় দিন পালিত হয়েছে। বুধবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খ্রিষ্টান ধর্মের একটি পরিবার ও দু,জন আদিবাসী খ্রিষ্টান শিক্ষার্থীর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, মিষ্টি মুখ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভিজিৎ দাস ববির সভাপতিত্বে সভায় শুভেচ্ছা জানিয়ে  বক্তব্য দেন, আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, দেবাশীষ দাস দেবু, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. মুরাদ জামান রাব্বানী, চুনি ইসলাম, রেবতী বর্মন, গোলাম রাব্বানী মুসা, শহীদ আহমেদ, অঞ্জলি রানী দেবী, রওশন আরা মুক্তি, মুনির হোসেন সুইট, বৃটিশ সরেন, সৌমেন গোস্বামী, পপি রোজারিও প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুচিত্রা মুরমু তৃষ্ণা ও রণজিৎ সরকার।

 

বক্তারা বলেন, পৃথিবীতে হিংসা বিদ্বেষ, হানাহানি রোধে যিশু খিষ্টের আদর্শ মানব জাতির জন্য অনুকরণীয় হতে পারে। বাংলাদেশে সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। সম্প্রীতির বন্ধন অটুট রাখার বিষয়ে সকল মহলকে সজাগ ও সচেষ্ট থাকার আহবান জানান বক্তারা।