সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২০:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের আজীবন দাতা সদস্য মাইনউদ্দিনকে সংবর্ধনা

স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের আজীবন দাতা সদস্য  মাইনউদ্দিনকে সংবর্ধনা

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-

 

মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল 'স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন' এর আজীবন দাতা সদস্য হয়েছেন মোঃ মাইন উদ্দিন। গতকাল হাটখোলা বাজারে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে চারিপাড়া গ্ৰামের সিঙ্গাপুর প্রবাসী মোঃ মাইন উদ্দিন সংগঠনের ফান্ডে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় তাকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়। 

স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মীর সুমনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূতাইল গ্ৰামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুস সাত্তার, আবুল হোসেন চৌধুরী, স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের নির্বাহী সদস্য মোঃ বাতেন, ক্রীড়া সম্পাদক মুন্সী মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানজীম। এসময় আরো উপস্থিত ছিলেন: সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক হৃদয় মিয়া, কোষাধ্যক্ষ আরিফ মিয়া, দপ্তর সম্পাদক গোলাম রসূল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া, সহ-প্রচার সম্পাদক হোসাইন আহম্মেদ এছাড়াও ওসমান গনী, জাকির হোসেন, ফরিদ মিয়া, শামিম মিয়া, রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ সাজ্জাত হোসেন জানিয়েছেন, এই সংগঠনের মাধ্যমে এলাকার হত দরিদ্র মানুষের সহায়তা করা এবং বিভিন্ন ধরনের সমাজকল্যাণ মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিঙ্গাপুর প্রবাসী মোঃ মাইন উদ্দিন দাতা সদস্য হয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতে আরো বড় পরিসরে বিভিন্ন কল্যাণ মূলক কার্যক্রম সংগঠনের মাধ্যমে করা হবে ইনশাআল্লাহ।