বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪১:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কালবৈশাখীর পূর্বাভাস, ঝুঁকিতে যেসব এলাকা

কালবৈশাখীর পূর্বাভাস, ঝুঁকিতে যেসব এলাকা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টিপাত সক্রিয় রয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে বিস্তার লাভ করতে পারে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় নিয়মিত হালনাগাদ তথ্য পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

 

এদিকে বজ্রপাতের ঝুঁকি এড়াতে নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার জন্য সতর্ক করেছে সংস্থাটি। বিশেষ করে খোলা মাঠ, গাছের নিচে বা উঁচু স্থানে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।

 

আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।