সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৫:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

৭৩ বছরেও সংরক্ষণ হয়নি ভাষা শহীদ সালামের কবর

৭৩ বছরেও সংরক্ষণ হয়নি ভাষা শহীদ সালামের কবর

৭৩ বছর পেরিয়ে গেলেও সংরক্ষণ করা হয়নি ভাষা শহীদ আবদুস সালামের কবর। পরিবারের দীর্ঘ প্রচেষ্টায় তার কবর চিহ্নিত করা হলেও এখনো পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্বজনদের দাবি, অবিলম্বে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সালামের কবর সংরক্ষণ করতে হবে।
 

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে অংশ নেন শহীদ আবদুস সালাম। সেদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নামলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে সালামসহ শহীদ হন রফিক, বরকত, জব্বার ও শফিউর।
 

ঢাকার আজিমপুর কবরস্থানে শহীদ বরকত, জব্বার, শফিউর এবং শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমানের কবর সংরক্ষিত থাকলেও, ৭৩ বছরেও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি শহীদ সালামের কবরের জন্য। এ নিয়ে হতাশ ও ক্ষুব্ধ তার পরিবার।
 

পরিবারের সদস্যরা জানান, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে ফেনী জেলা প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে শহীদ সালামের কবর সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করে।
 

ওই বছরের ডিসেম্বর মাসে আজিমপুর কবরস্থানে সালামের কবর চিহ্নিত করে সীমানা নির্ধারণ করা হলেও এখনো তা সংরক্ষণ করা হয়নি।
 

ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ ও সংশ্লিষ্টরা অবিলম্বে শহীদ সালামের কবর সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন।
 

শুধু ২১ ফেব্রুয়ারি নয়, বরং সারা বছর বাংলা ভাষার চর্চা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজন অব্যাহত রাখার আহ্বানও জানানো হয়েছে।