সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৮:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাবির জয়নুল গ্যালারিতে চলছে শিল্পকর্ম প্রদর্শনী

ঢাবির জয়নুল গ্যালারিতে  চলছে শিল্পকর্ম প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্পকর্ম প্রদর্শনী। আজ রোববার থেকে আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) পর্যন্ত প্রদর্শনী চলবে।

 

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।    

 

ঢাবির চারুকলার ৮৭ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ প্রদর্শনী উদ্বোধন করা হয় শনিবার বিকেলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হামিদুজ্জামান খান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক শেখ আফজাল হোসেন ও অধ্যাপক শিশির ভট্টাচার্য।