বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি, ডুবছে ফসল

সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি, ডুবছে ফসল

সুনামগঞ্জ প্রতিনিধি

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল (ইকরাছই) হাওরে বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। সীমান্তবর্তী মনাই নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় উপজেলার হামিদপুর গ্রামের পাশের একটি গ্রামীণ সড়ক ভেঙে হাওরে পানি ঢুকছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট হাওরে মোট ১১৪ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে পানি প্রবেশ ঠেকাতে স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান, ভেঙে যাওয়া অংশটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়, বরং হামিদপুর গ্রামের একটি গ্রামীণ সড়ক। নেত্রকোনার দুর্গাপুর এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপেই সড়কটি ভেঙে যায়।
 

তিনি আরও বলেন, ইকরাছই হাওরের অধিকাংশ জমির ফসল কাটা সম্পন্ন হয়েছে। তবে আনুমানিক ৫ থেকে ১০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ভাঙন রোধে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী যৌথভাবে কাজ করছে।