সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক: অধ্যাপক ডা. নাসির উদ্দীন

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক: অধ্যাপক ডা. নাসির উদ্দীন

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে আটজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
 

অধ্যাপক নাসির উদ্দীন বলেন, “বর্তমানে আমাদের ইনস্টিটিউটে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩৭ জনই শিশু। দগ্ধ রোগীদের মধ্যে ১৩ জনের অবস্থা ‘সিভিয়ার’ এবং ২৩ জন ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে আছেন। তবে শেষ ধাপের (ইন্টারমিডিয়েট) রোগীরা দ্রুত সেরে উঠবেন বলে আমরা আশাবাদী।”
 

তিনি আরও জানান, চিকিৎসা কার্যক্রমে সিঙ্গাপুর থেকে আগত একজন বিশেষজ্ঞ চিকিৎসকও অংশ নিচ্ছেন। স্থানীয় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে একটি সম্মিলিত চিকিৎসা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। রোগীদের অবস্থা প্রতি ঘণ্টায় পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

“অবস্থার উন্নতি হলে একজন রোগীকে ‘ক্রিটিকাল’ থেকে ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে। আবার কারও অবস্থার অবনতি ঘটলে তাকে সিভিয়ার থেকে ক্রিটিকাল ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে,” বলেন তিনি।
 

বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানান অধ্যাপক নাসির উদ্দীন। সর্বশেষ মঙ্গলবার (২২ জুলাই) রাতে আরও একজনের মৃত্যু হয়েছে।