মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫১:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চিলমারীতে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

চিলমারীতে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-

 

চিলমারীতে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত 




কুড়িগ্রামের চিলমারিতে "ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪শে জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম হলরুমে, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ও কার্যক্রম, তামাকজাত দ্রব্যে ব্যবহারের আইন এবং এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কৃষি অফিসার কৃষিবিদ কমার প্রণয় বিষাণ দাস, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত অফিসার) নন্দোলাল চৌধুরী, রমনা মডেল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আশেক (আকা), প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।