মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে ‘শাটিকাপ’

মেরিল প্রথম আলো পুরস্কারে  সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে ‘শাটিকাপ’

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২২–এ সেরা ওয়েব সিরিজের (সমালোচক) পুরস্কার পেয়েছে ওয়েব সিরিজ ‘শাটিকাপ’। চরকির সিরিজটি নির্মাণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সিরিজটির প্রযোজক, চরকির সিইও রেদওয়ান রনির হাতে ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী অপি করিম। ‘শাটিকাপ’ ছাড়াও এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘কারাগার’ ও ‘পেট কাটা ষ’।

ওয়েব সিরিজ (সমালোচক) সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘পেট কাটা ষ’ নির্মাতা নুহাশ হুমায়ূন। তাঁকে পুরস্কার তুলে দেন ইন্তেখাব দিনার ও অপি করিম। নুহাশ ছাড়াও সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ তাওকী ইসলাম ও সৈয়দ আহমেদ শাওকী।

এর আগে সন্ধ্যা ছয়টায় জমকালো আয়োজনে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে ভরতনাট্যম, কত্থক ও মণিপুরি নাচ দিয়ে পরিবেশনা শুরু হয়। দেশের শীর্ষস্থানীয় তারকাদের উপস্থিতিতে এ আয়োজন পরিণত হয়েছে মিলনমেলায়। হাজির হয়েছেন নবীন, প্রবীণ ও খ্যাতিমান সব তারকা।