সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

“জুলাইয়ের সত্যকে গড়ে তুলতে হবে সম্মিলিত ন্যারেটিভে”—ফারুকী

“জুলাইয়ের সত্যকে গড়ে তুলতে হবে সম্মিলিত ন্যারেটিভে”—ফারুকী

জুলাইয়ের ঘটনাকে ঐতিহাসিক সত্য হিসেবে সংরক্ষণ ও তা থেকে সম্মিলিত ন্যারেটিভ নির্মাণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
 

রোববার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন আইসিজেআর-১, ২০২৫–এর সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

ফারুকী বলেন, “জুলাইয়ে যা ঘটেছে, তা একটি নিখাদ সত্য। কিন্তু যদি আমরা সেই সত্যকে ভিত্তি করে নিজেদের ন্যারেটিভ গড়ে না তুলি, তাহলে একদিন সেই গল্পগুলো হারিয়ে যাবে। তাই এই সত্যকে আমাদের সম্মিলিতভাবে লালন করতে হবে, যেন তা হয়ে ওঠে জাতির একটি কালেক্টিভ ন্যারেটিভ।”
 

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা সরকারপক্ষ থেকে নানা উদ্যোগ নিচ্ছি। তবে সেগুলো একেবারে সরকারিভাবে নয়, বরং একটি স্বাধীন শিল্প ও চিন্তার প্রয়াস হিসেবে এগিয়ে যাচ্ছে। যারা আমাদের কাজগুলো দেখছেন, তারা নিশ্চয়ই এটি বুঝতে পারছেন।”

 

“জুলাইয়ের সত্যকে গড়ে তুলতে হবে সম্মিলিত ন্যারেটিভে”—ফারুকী


 

উপদেষ্টা জানান, এই উদ্যোগকে এগিয়ে নিতে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে। তবে সীমিত সময়ের কারণে সব কাজ এখনই সম্পন্ন সম্ভব নয়। “আমরা বিশ্বাস করি, ভবিষ্যৎ প্রজন্ম এই দায়িত্ব আরও দৃঢ়ভাবে বহন করবে,”—যোগ করেন তিনি।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাই আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে শুধু সংরক্ষণ করলেই চলবে না, এর ন্যারেটিভকে আরও শক্তিশালী করে তুলতে হবে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও একাডেমিক পরিসরে।”
 

তিনি আরও বলেন, “জুলাইয়ের গুরুত্ব শুধু অতীতের স্মৃতিচারণে সীমাবদ্ধ নয়। একে ভবিষ্যতের চিন্তাচর্চায়ও প্রাসঙ্গিক রাখতে হবে।”