সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপের আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে শান্ত-সাকিবরা

বিশ্বকাপের আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে শান্ত-সাকিবরা

সময় ভালো যাচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপের আগ থেকেই ক্রিকেটারদের ফর্ম নিয়ে চলছিল আলোচনা। তবে মূল পর্বের খেলা শুরু হওয়ার পর দল খানিকটা স্বস্তি এনে দেয় লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিয়ে। সম্ভাবনা জাগায় আসরের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় পাওয়ার। তবে শেষ দিকে এক রোমাঞ্চকর ওভারের মধ্য দিয়ে চার রানে পরাজিত হয় বাংলাদেশ। 

 

তবে সে কষ্ট মনে ধরে রাখলে চলবে না। এখন সময় এগিয়ে যাওয়ার। সেরা আটে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এখনো বাংলাদেশের সামনে পথ খোলা আছে। বাকি আছে দুটি ম্যাচ, সে দুটিতে জয় পেলেই পরের রাউন্ড নিশ্চিত। আর সেই ম্যাচ দুটি খেলতেই বাংলাদেশ সময় গতকাল বিকালে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছে শান্ত-সাকিবরা।


নিউ ইয়র্কে সোমবার দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ করেই বেশি সময় নষ্ট না করে নিজেদের পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হয় টাইগাররা। শান্তদের গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে সেন্ট ভিনসেন্টে। এই শহরেই নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।গতকাল টাইগাররা দেশটিতে পৌঁছানোর পর দলের ক্রিকেটারদের নেচে-গেয়ে বরণ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

 

সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সময় নষ্ট না করে ওয়েস্ট ইন্ডিজে পা রাখায় এক দিন বিশ্রাম পাবে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশের তৃতীয় ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। যাদের বিপক্ষে সবশেষ ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপেও হেরেছিল বাংলাদেশ। তাই সতর্ক থাকতেই হচ্ছে ডাচদের নিয়ে। এছাড়া চলমান বিশ্বকাপেও প্রোটিয়াদের বুকে ভয় ধরিয়েছিল কমলারা।

 

তাই তো তাদের হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। আর পরবর্তী পর্বে যেতে হলে ডাচদের বিপক্ষে জয়ের কোনো বিকল্পও নেই টাইগারদের সামনে। এই ম্যাচের পর টাইগারদের দ্বিতীয় ম্যাচটিও হবে এই ভেন্যুতেই। যেখানে আগামী ১৭ জুন ভোর সাড়ে ৫টায় নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।