মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার

বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর পূর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।


বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, গত শুক্রবার সকালে ভবানীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ শফিকুল ইসলাম প্রতিবেশী আট বছর বয়সী এক শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শফিকুল পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ভিকটিমের পরিবারকে সমাঝোতার কথা বলে বিষয়টি নিয়ে তাল বাহানা করতে থাকেন। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।