মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৫:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে আরজে কিবরিয়ার আপত্তি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে আরজে কিবরিয়ার আপত্তি

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো শাস্তি’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

 

ফেসবুক পোস্টে আরজে কিবরিয়া উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবায় আদ্-দ্বীন ও ইবনে সিনার মতো হাসপাতালগুলো অত্যন্ত ভরসার জায়গা। এই প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা নিয়ে মানুষের লাখ লাখ টাকা সাশ্রয় হয়। হাসপাতালটিকে এভাবে শাস্তি না দিয়ে অন্য কোনো উপায়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল বলে তিনি মনে করেন।

 

এর আগে, গত ১২ জুন স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল, তার জবাব সন্তোষজনক না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত ২৭ মে সকালে ওই হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ১ থেকে ৪ দিন বয়সী ৬টি নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে জানানো হয়, হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের ভিড়, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যায়। এটিই ছিল শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ।

 

গত ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেন। প্রতিবেদন প্রকাশের দিনই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।