মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পোল্যান্ডে বিমান দুর্ঘটনায় পাইলটসহ ৫ জনের মৃত্যু

পোল্যান্ডে বিমান দুর্ঘটনায় পাইলটসহ ৫ জনের মৃত্যু

পোল্যান্ডে বিমান দুর্ঘটনায় পাইলটসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একটি ছোট বিমান হ্যাঙ্গারে ধাক্কা মারে বলে জানা গেছে। 

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ৩০ মাইল দূরে দুর্ঘটনাস্থল। একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিমানটি ছোট ছিল। তার মডেল নম্বর সেসনা ২০৮। আচমকাই সেটি হ্যাঙ্গারের ভিতর ঢুকে যায়।


ঝড় হচ্ছিল বলে সে সময় ওই হ্যাঙ্গারে চারজন আশ্রয় নিয়েছিলেন। বিমানটি তাদের চাপা দিয়ে মেরে ফেলে। দুর্ঘটনায় পাইলটেরও মৃত্যু হয়েছে। বিমানে পাইলট ছাড়া আর কোনো ব্যক্তি ছিলেন কি না, এখনো স্পষ্ট নয়।


পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুল্যান্স এবং দুইটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সরকারিভাবে দুর্ঘটনার কারণ এখনো জানানো হয়নি।