সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:৪৫:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস’ বিষয়ক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস’ বিষয়ক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে পেশাগত দক্ষতা বাড়াতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আগামী এক সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ চলবে।

আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে এই ওরিয়েন্টশন কার্যক্রম শুরু হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সঞ্চালনা করেন সিস্টেম এনালিস্ট ড. হায়দার আলী। 

বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর কর্তৃক আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার। আবদুস সালাম হাওলাদার বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের দপ্তর থেকে প্রথমবারের মতো এই প্রশিক্ষণ শুরু হয়েছে। 


এর আগে সমন্বিত প্রশিক্ষণ হয়েছে। পেশাগত দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ কার্যকরী ভূমিকা পালন করবে। আশা করছি ভবিষ্যতে দপ্তর কেন্দ্রীক প্রশিক্ষণ বাড়বে এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের পেশাগত উৎকর্ষতা অর্জন করতে পারবে।’ 

ওরিয়েন্টেশনে কর্মসম্পাদন চুক্তি পরিকল্পনা, শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার এবং ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। 

প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান প্রশিক্ষণ বিষয়ে মতামত ব্যক্ত করেন।