মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা ১৭ আসনের মনোয়নয়নপত্র কিনলেন ফেরদৌস

ঢাকা ১৭ আসনের মনোয়নয়নপত্র কিনলেন ফেরদৌস

ঢাকা ১৭ আসনের উপ নির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়ক ফেরদৌস। সোমবার (৫ জুন) ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন ‘হঠাৎ বৃষ্টি’-খ্যাত এই অভিনেতা। 

অভিনেতা ফেরদৌস আহমেদ এদেশের অভিনয় জগতের পরিচিত মুখ। দুই দশকের ক্যারিয়ারে দুই বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা।


এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা যুক্ত হচ্ছেন সরাসরি রাজনীতিতে, যদিও রাজনৈতিক ব্যানারে এতোদিন কাজ করে এসেছেন। চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ফেরদৌস।

দীর্ঘদিন ধরে নায়ক ফেরদৌস বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) এলাকা নিয়ে।