বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৭:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শেষ হলো ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ উৎসব

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শেষ হলো ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ উৎসব

মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-

 

জাঁকজমকপূর্ণ আয়োজনে পরিপূর্ণ ১০ দিনব্যাপী ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ উৎসবের সফল সমাপ্তি ঘোষণা করেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। হারনেট ফাইন আর্টস, হারনেট ফাউন্ডেশন এবং প্রধান সহযোগী বিকাশ-এর আয়োজনে ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসবটি ছিল এক অনন্য মিলনমেলা—যেখানে একসাথে ধরা দিয়েছে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, শিল্প এবং রন্ধনশিল্পের চমৎকার মেলবন্ধন।
 

উৎসবের উদ্বোধন করেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার মি. অলিভার লোরক্স এবং ডিরেক্টর অব সেলস মি. সাদমান। তারা তাদের বক্তব্যে বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে হোটেলটির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
 

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল হারনেট ফাইন আর্টস-এর এক্সক্লুসিভ আর্ট এক্সিবিশন, যা কিউরেট করেন সংগঠনের প্রধান কিউরেটর আলিশা প্রধান। সেখানে প্রদর্শিত হয় বাংলাদেশের ৪০ জন খ্যাতিমান শিল্পীর চিত্রকর্ম। প্রতিদিনের লাইভ মাস্টার পেইন্টিং সেশন দর্শনার্থীদের সরাসরি শিল্পীদের কাজ দেখার এক অনন্য সুযোগ করে দেয়। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—মনিরুল ইসলাম, ফরিদা জামান, ড. মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউনুস, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, আনিসুজ্জামান আনিস, প্রীতি আলী, আলপ্তগিন তুষার, অধ্যাপক আজহারুল ইসলাম, সুনীল কুমার, চঞ্চল, আব্দুস শাকুর শাহ, নাঈমা হক, রাশেদুল হুদা, নাদভী প্রমুখ।
 

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুল ব্র্যান্ডসেন, ব্রুনেইয়ের রাষ্ট্রদূত হারিস ওথমান, আলিয়ঁস ফ্রঁসেজ-এর কান্ট্রি ডিরেক্টর মি. ফ্রঁসোয়া, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর জুড, হারনেট ফাইন আর্টস-এর চেয়ারপারসন মি. মনির প্রধান, রাশিয়ান দূতাবাসের কূটনীতিকবৃন্দসহ আরও অনেকে।
 

ইন্টারকন্টিনেন্টালের এলিমেন্টস গ্লোবাল ডাইনিং-এ অনুষ্ঠিত রন্ধন পর্বে পরিবেশন করা হয় বাংলাদেশের আটটি বিভাগের ঐতিহ্যবাহী খাবার। এর পাশাপাশি উপস্থাপিত হয় অভিনব ফিউশন আইটেম যেমন সাতকরা ব্রিসকেট ও চিংড়ি সাগানাকি। খাবারের তালিকায় ছিল দেশীয় মিষ্টান্ন ও নানান পিঠার বাফেটও।
 

সমাপনী আয়োজনে হারনেট ফাইন আর্টস পুনরায় তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে—বাংলাদেশি শিল্প ও শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কাজ করে যাওয়ার এবং বিশ্বব্যাপী শিল্প সমাজের সঙ্গে সংযুক্ত হতে একটি সেতু হিসেবে ভূমিকা রাখার।
 

গত বছর হারনেট ফাইন আর্টস বাংলাদেশের শিল্প জগতে এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে ঘোষণা করে দেশের প্রথম ও বৃহত্তম আর্ট ডেটা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা, যা একটি ডিজিটাল বিশ্বকোষ হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অন্তত ১০০ জন শিল্পী পাবেন তাদের নিজস্ব ওয়েবসাইট ও প্রোফাইল—আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত হওয়ার অন্যতম হাতিয়ার।
 

পরবর্তী বড় উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে জাপান দূতাবাসের সঙ্গে যৌথভাবে একটি আট দিনব্যাপী বৃহৎ শিল্প প্রদর্শনীর আয়োজন, যা বাংলাদেশের শিল্পকে বিশ্বদরবারে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
 

এই অনন্য উৎসবটি বাস্তবায়নে সহায়তা করেছে প্রধান সহযোগী বিকাশ, উপহার সহযোগী স্কিন জেন, প্রবাসী হেলিকপ্টার, এবং সর্বোপরি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা—যাদের অসাধারণ আতিথেয়তা ও দূরদর্শী পরিকল্পনার ফলেই ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ হয়ে উঠেছে রাজধানীর বুকে এক অনন্য রন্ধন ও সাংস্কৃতিক কূটনীতির উদাহরণ।