বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত

মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত

ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-


ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার গফরগাঁও-বরমী সড়কের বড় মৃধাবাড়ি মোড় এলাকায় ঘটে।

 

গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়াম আহম্মেদ উপজেলার কান্দিপাড়া গ্রামের শামীম শেখের ছেলে এবং ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
 

ওসি শিবিরুল জানান, সিয়াম মোটরসাইকেলে করে বাড়ির পথে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে বড় মৃধাবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিয়াম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন, আর অটোরিকশার দুই যাত্রীও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি শিবিরুল।