মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৬ বছর বয়সী কোরিয়ান অভিনেত্রীর মরদেহ উদ্ধার

২৬ বছর বয়সী কোরিয়ান অভিনেত্রীর মরদেহ উদ্ধার

নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরিয়ার তরুণ মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়াল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ২৬ বছর।

আজ মঙ্গলবার নিজের বাসা থেকে চাই-ইয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম স্টার নিউজ। পরে তাঁর এজেন্সি এসের তরফ থেকেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে; তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।


‘ওয়েডিং ইমপসিবল’ নামে নির্মাণাধীন একটি সিনেমায় অভিনয় করছিলেন চাই–ইয়াল; সিনেমার দৃশ্যধারণ শেষ হওয়ার আগেই তাঁর মৃত্যুর খবর এল। তাঁর মৃত্যুতে আগামীকাল পর্যন্ত সিনেমার দৃশ্যধারণ স্থগিত ঘোষণা করেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

মৃত্যুর দুই দিন আগে তাঁর ইনস্টাগ্রামের শেষ পোস্টটি ছড়িয়ে পড়েছে। সেই ছবির ক্যাপশনে চাই–ইয়াল লিখেছেন, ‘লেটস স্মাইল’। পোস্টটিতে অনেকেই মন্তব্যের ঘরে শোক জানিয়েছেন।


২০১৬ সালে ‘ডেভিলস রানওয়ে’ নামের একটি টিভি শোতে প্রথমবার দেখা গেছে চাই-ইয়ালকে; পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত ছিলেন তিনি। ২০১৮ সালে ‘ডিপ’ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান চাই–ইয়াল।

দুই বছর পর নেটফ্লিক্সের সিরিজ ‘জম্বি ডিটেকটিভ’–এ অভিনয় করে প্রচারের আলোয় আসেন চাই-ইয়াল। পরে ‘আই হ্যাভ নট ডান মাই বেস্ট ইয়েট’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন তিনি।