সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

খাগড়াছড়িতে অপহরণের ১২ দিন পর মাদরাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩

খাগড়াছড়িতে অপহরণের ১২ দিন পর মাদরাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-

 
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের দুর্গম বুদংপাড়া এলাকা থেকে অপহরণের ১২ দিন পর অর্ধগলিত অবস্থায় মাদরাসাছাত্র মো. সোহেল (১৪)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল দল। নিহত সোহেলের হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।

বুধবার (১৬ জুলাই) বিকেলে ছদুরখীল ওয়ার্ডের এক ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহেল ছদুরখীল এলাকার বাসিন্দা রাবেয়া আক্তার ও আবদুল জলিল দম্পতির একমাত্র সন্তান এবং গোরখানায় শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরের পর স্থানীয় কৃষক অংগ্যজাই মারমা জমিতে কাজ করতে গিয়ে পাশের ছড়ায় লাশটি দেখতে পান। খবর পেয়ে যৌথবাহিনী গিয়ে লাশটি উদ্ধার করে।

এর আগে, গত ৪ জুলাই রাতে নিজ বাড়ি ফেরার পথে ছদুরখীল এলাকা থেকে সোহেল নিখোঁজ হয়। পরে অজ্ঞাত অপহরণকারীরা তার নানার মোবাইলে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ১১ জুলাই সোহেলের নানা আবদুর রহিম গফুর আনসার থানায় অপহরণ মামলা দায়ের করেন। প্রযুক্তির সহায়তায় পুলিশ ও সেনাবাহিনী তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন—কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), গোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন (২১) ও মো. ইয়াছিন মিয়া (২৮)। জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও সোহেলের অবস্থান জানাতে পারেনি। পরে ১২ জুলাই তাদের আদালতে পাঠানো হয়।

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া ফেলেছে। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ উদ্ঘাটন এবং বাকি জড়িতদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।