মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ৩৮

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ৩৮

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ৯ হাজার ছাড়িয়েছে

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে এ রোগে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৮ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫ জন।
 

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ২০২৫ সালে মোট ৯,০৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জুন মাসেই আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪,৭২০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,০৩২ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ঢাকায় রয়েছেন ২৯৮ জন, আর ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা পর্যায়ে ভর্তি রয়েছেন ৭৩৪ জন।
 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে ডেঙ্গু আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন, ঢাকার বাইরের এলাকায় ৩০ জন, ময়মনসিংহে ২ জন, রাজশাহীতে ১৮ জন এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৮ জন এবং দক্ষিণ সিটিতে ৩২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
 

মাসভিত্তিক ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর চিত্র তুলে ধরলে দেখা যায়:

  • জানুয়ারি: আক্রান্ত ১,১৬১, মৃত্যু ১০

  • ফেব্রুয়ারি: আক্রান্ত ৩৭৪, মৃত্যু ৩

  • মার্চ: আক্রান্ত ৩৩৬, মৃত্যু ০

  • এপ্রিল: আক্রান্ত ৭০১, মৃত্যু ৭

  • মে: আক্রান্ত ১,৭৭৩, মৃত্যু ৩

  • জুন (২৬ তারিখ পর্যন্ত): আক্রান্ত ৪,৭২০, মৃত্যু ১৫
     

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম জোরদার করার বিকল্প নেই।