সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:১৮:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে উদ্ধার ১০০ বোতল ফেন্সিডিল

সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে উদ্ধার ১০০ বোতল ফেন্সিডিল

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (০৯ জুন) দুপুরে উপজেলার থানা রোডের গার্লস স্কুল মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর এজেন্সি ম‍্যানেজার এমদাদুল হক পাভেল এর গুদামঘর থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

 

তবে এঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গোপনসূত্রে খবর পেয়ে একটি কুরিয়ার সার্ভিসের গুদাম ঘরে অভিযান চালিয়ে ফেন্সিডিল আটক করা হয়েছে। মালিককে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।