বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৯:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেপ্তার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর মাটিকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
 

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনাক্যাম্প এই অভিযান পরিচালনা করে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গ্যাংটির ওপর নজরদারি করা হচ্ছিল।
 

অভিযান চলাকালে আনুমানিক ভোর ৫টার দিকে গ্যাং সদস্যরা সেনাবাহিনীর টহলদলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাসদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয়ে গ্রেপ্তার হয়।
 

অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার, ২৮ রাউন্ড গুলি এবং বিভিন্ন সরঞ্জাম।
 

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। আইএসপিআর আরও জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। যেকোনো অপরাধমূলক তৎপরতার তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।