সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:১৮:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নগদ ডিজিটাল ব্যাংক: বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক

নগদ ডিজিটাল ব্যাংক: বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক

ঢাকা প্রেসঃ

মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ
এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেয়েছে। এর ফলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ব্যাংকিং যুগে প্রবেশ করল।

 

নগদ ডিজিটাল ব্যাংক: বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক


৩ জুন সোমবার, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে নগদ লিমিটেড-কে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয় এবং এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।

নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী-এর কাছ থেকে লাইসেন্স গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

লাইসেন্স পাবার পর থেকে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি অন্যান্য সকল তফসিলি ব্যাংকের মতো কাজ করবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার নগদকে শুভেচ্ছা জানান এবং নতুন এই আর্থিক সেবার সফলতা কামনা করেন।

নগদ ছাড়াও আরেকটি প্রতিষ্ঠান ২০২৩ সালের অক্টোবরে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আগ্রহপত্র পেয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করে একমাত্র নগদই লাইসেন্স পেতে সক্ষম হয়।

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রকাশের পর পাঁচশতাধিক প্রতিষ্ঠান দেশে এই সেবা চালু করার জন্য আবেদন করেছিল। 

বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের অনেক মানুষ আধুনিক আর্থিক সেবার আওতায় আসবে বলে বিশ্বাস করা হচ্ছে।