সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা, স্থবির জনজীবন

টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা, স্থবির জনজীবন

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-

 

চট্টগ্রামে টানা বর্ষণে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। নগরের নিচু এলাকা থেকে শুরু করে আবাসিক ও বাণিজ্যিক এলাকা পর্যন্ত অধিকাংশ স্থানেই পানি জমে আছে।

 

টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা, স্থবির জনজীবন


 

কিছু কিছু রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, চলাচলের মতো কোনো পরিবেশ নেই। মানুষ বাধ্য হয়ে হাঁটুপানি বা কোমরসমান পানির মধ্য দিয়ে চলাফেরা করছে। রিকশা ও অন্যান্য ছোট যানবাহন বন্ধ হয়ে গেছে বা কোনোরকমে চলছে। বিদ্যুতের খুঁটিগুলোর নিচে পানির স্তর উঠে যাওয়ায় বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনার শঙ্কাও দেখা দিয়েছে।


 

টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা, স্থবির জনজীবন — ছবি ২




নগরীর চকবাজার-মুরাদপুর রোডের কাতালগঞ্জ আবাসিক এলাকায় রাস্তা পানি নিচে তলিয়ে গেছে। যার ফলে যান চলাচল করতে না পারা তীব্র জন-দূর্ভোগের সৃষ্টি হয়েছে। 


এছাড়াও নগরীর পাঁচলাইশ, চেরাগি পাহাড়, জামালখান সহ আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। 


 

টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা, স্থবির জনজীবন — ছবি ৩




টানা বৃষ্টির কারণে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, দোকানদারসহ সকল শ্রেণির মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মে বাধার মুখে পড়েছে।