মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তাজনিত কাজের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ বিষয়ে পৃথকভাবে বিজ্ঞপ্তি দিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।

 

খাগড়াছড়ি বিউবোর তথ্যমতে, গাছপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

 

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে ১ নম্বর ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম পর্যন্ত এলাকা, ৩ নম্বর ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া এবং ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত অঞ্চল। এছাড়া ভাইবোন ছড়া ফিডারের অধীন সব এলাকাও এই সময় বিদ্যুৎবিহীন থাকবে।

 

অন্যদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, সদর উপজেলার ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উভয় ক্ষেত্রেই গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছে।