সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

স্বপ্ন ছুঁয়ে চিরবিদায়—পাইলট তৌকিরের করুণ প্রস্থান

স্বপ্ন ছুঁয়ে চিরবিদায়—পাইলট তৌকিরের করুণ প্রস্থান

ছেলেবেলা থেকেই আকাশ ছিল তার স্বপ্নের ঠিকানা। সেই স্বপ্ন ছুঁয়েই শেষ যাত্রায় উড়াল দিলেন বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তৌকিরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলেও বিকেল পৌনে ৪টায় তার মৃত্যু হয়।

তৌকিরের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। মামা শওকত আলী জানান, ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্নে বিভোর ছিল সাগর। পরিবার চাইত সেনাবাহিনীতে যোগ দিতে, কিন্তু সে দৃঢ় ছিল নিজের লক্ষ্যে। পড়াশোনাতেও ছিল অনন্য—রাজশাহী সরকারি ল্যাবরেটরি স্কুলের পর তিনি ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে এবং সেখান থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বিমান বাহিনীতে যোগ দেন।

এক বছর আগে শেষবার গ্রামের বাড়ি এসেছিলেন সাগর। কিছুদিন আগে বিয়েও হয়েছিল তার। স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন, শ্বশুর আবুল হোসেন জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত শিক্ষক।

তৌকিরের দাফন কোথায় হবে, তা এখনও নির্ধারিত হয়নি। পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মামা শওকত। দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা ছুটে যান পরিবারের সদস্যরা। মরদেহ গ্রহণের অপেক্ষায় আছেন তারা।

তৌকিরের বাবা তোহরুল ইসলাম একজন আমদানি-রপ্তানি ব্যবসায়ী এবং মা সালেহা বেগম গৃহিণী। পরিবার বর্তমানে রাজশাহীতে বসবাস করে।

উল্লেখ্য, এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন শতাধিক। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন অন্তত ৭০ জন, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।