মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিখোঁজ নেপালের পর্যটকবাহী হেলিকপ্টার

নিখোঁজ নেপালের পর্যটকবাহী হেলিকপ্টার

নেপালে পাঁচ মেক্সিকান পর্যটক ও এক নেপালি পাইলট নিয়ে একটি হেলিকপ্টার মঙ্গলবার (১১ জুলাই) নিখোঁজ হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মানাং এয়ার হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪১৯ টায়) এভারেস্ট অঞ্চলের লুকলার কাছাকাছি সুরকে থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাত্রা করে। কিন্তু প্রায় ১০ মিনিট পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মানাং এয়ারের রাজু নেউপানে এএফপি’কে বলেন, ‘তদন্ত চলছে। অনুসন্ধানের জন্য আমরা আরেকটি হেলিকপ্টার পাঠিয়েছি।’নেপাল দুর্বল বিমান চলাচল নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সর্বশেষ প্রায় ছয় মাস আগে এক বিমান দুর্ঘটনায় ৭২ জন আরোহির মৃত্যু হয়।