বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দিল্লির চতুর্থ হার, ব্যাটে-বলে কেমন করলেন মুস্তাফিজ?

দিল্লির চতুর্থ হার, ব্যাটে-বলে কেমন করলেন মুস্তাফিজ?

আগের তিন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা হয়নি বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুস্তাফিজকে নিয়েই মাঠে নামে দিল্লি। তবে ভাগ্য পরিবর্তন হয়নি তাদের। আগের তিন ম্যাচের মতো এবারও হারই সঙ্গী হলো দিল্লির। ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে মুম্বাইয়ের কাছে ৬ উইকেটে হেরেছে তারা। ফলে এবারের আইপিএল আসরে চার ম্যাচ খেলে চারটিতেই হারল ডেভিড ওয়ার্নারের দল।

বোলিংয়ের আগেই অবশ্য ব্যাটিংয়ে নামেন মুস্তাফিজ। ১৭২ রানে দিল্লি অলআউট হলেও মুস্তাফিজ থাকেন ১ বলে ১ রানে অপরাজিত।


এরপর ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে মুম্বাই। মুস্তাফিজ বোলিংয়ে আসেন দ্বিতীয় ওভারে। প্রথম বলটি ডট নিলেও পরের তিন বলে তাকে তিনটি চার মারেন ইশান কিশান। ওই ওভারে ১৩ রান দেন মুস্তাফিজ। এরপর ফিজ আক্রমণে আসেন ১৫তম ওভারে। রোহিত শর্মা ও তিলক ভার্মার বিপক্ষে বোলিং করে দেন মাত্র ২ রান। ফিজের ওভার শেষে ৫ ওভারে ৫০ রান দরকার ছিল মুম্বাইয়ের, হাতে ৯ উইকেট।

১৬তম ওভারে ১৬ রান দিলেও মুকেশ কুমার সাজঘরে ফেরান তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবকে। ২৯ বলে ৪১ রান করেন তিলক, সূর্যকুমার মারেন ‘গোল্ডেন ডাক’। ১৭তম ওভারে ফের বোলিংয়ে আসেন মুস্তফিজ। ওই ওভারে সাফল্য পান তিনি। ২টি চার হজম করলেও আউট করেন ৪৫ বলে ৬৫ রান করা মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে।

শেষ দুই ওভারে ২০ রান দরকার ছিল মুম্বাইয়ের, হাতে ৬ উইকেটে। উইকেটে তখন দুই অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন ও টিম ডেভিড। ১৯তম ওভারে দুই ছক্কা হজমের পাশাপাশি ১৫ রান দেন মুস্তাফিজ। ফলে ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন তিনি। শেষ ওভারে মাত্র ৫ রান দরকার ছিল মুম্বাইয়ের। অ্যানরিক নরকিয়ার দারুণ বোলিংয়ে ম্যাচটি শেষ বলে গড়ালেও মুম্বাইয়ের জয় আটকানো যায়নি। এবারের আসরে এটি প্রথম জয় রোহিত শর্মাদের।