সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১১:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা আজ থেকে শুরু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা আজ থেকে শুরু

ঢাকা, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টা শুল্ক ইস্যুতে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা আজ মঙ্গলবার (৯ জুলাই) শুরু হয়েছে, যা চলবে ১১ জুলাই পর্যন্ত। এই আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR)।

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জুলাই ১৪টি দেশের সরকারপ্রধানের কাছে চিঠি পাঠানোর পর বাংলাদেশই প্রথম দেশগুলোর মধ্যে রয়েছে, যারা নতুন দফার আলোচনায় অংশ নিচ্ছে।
 

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন, যিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হচ্ছেন।
 

এছাড়া বাণিজ্য সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবসহ সিনিয়র কর্মকর্তারাও ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।
 

শফিকুল আলম আরও বলেন, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার সফল আলোচনার ধারাবাহিকতায় বাংলাদেশ প্রত্যাশা করছে, পাল্টা শুল্ক বিষয়ে একটি চুক্তি দ্রুতই সম্পাদিত হবে।

সূত্র: বাসস।