সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:২৯:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গাবতলীতে রাজস্থানের উট, জোড়ার দাম ৬০ লাখ টাকা!

গাবতলীতে রাজস্থানের উট, জোড়ার দাম ৬০ লাখ টাকা!

ঢাক প্রেস নিউজঃ

কোরবানির ঈদ
এসে পড়ছে আর মাত্র কয়েকদিন পরেই। ঢাকার গাবতলী পশুর হাটে কোরবানির পশু আসা শুরু হয়েছে। এখনও দর-কষাকষি চলছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে, তবে দ্রুতই বাজার গরম হবে বলে আশা করছেন বিক্রেতারা।

 

গাবতলীতে রাজস্থানের উট, জোড়ার দাম ৬০ লাখ টাকা!


বিত্তবানরা প্রতি বছর ঈদুল আজহায় বড় গরুর পাশাপাশি উট-দুম্বাও কোরবানি দেন। তাদের জন্য এবার গাবতলী হাটে এসেছে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট-দুম্বা। এক জোড়া উটের দাম হাঁকা হচ্ছে ৬০ লাখ টাকা। অর্থাৎ, একটি উটের দাম হবে ৩০ লাখ টাকা।

সোমবার (১০ জুন) গাবতলী পশুর হাটে গিয়ে দেখা গেছে, হাটের প্রধান সড়কের পাশে রাখা হয়েছে এই মরুভূমির জাহাজ। উট দেখতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। কেউ সেলফি তুলছে, কেউ আবার ভিডিও করছে। তবে উট কিনতে এখনও কেউ এগিয়ে আসেননি।
 

গাবতলীতে রাজস্থানের উট, জোড়ার দাম ৬০ লাখ টাকা! — ছবি ২


বিশ্বের সবচেয়ে বড় উটের মেলা রাজস্থানের পুষ্করে হয়। শুধুমাত্র এই মেলা দেখার জন্য প্রচুর দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। পর্যটকদের পাশাপাশি বাংলাদেশ থেকেও অনেক ক্রেতা যান উট কিনতে। গাবতলী কোটবাড়ি এলাকার শিপু এক মাস আগে দুটি উট কিনেছেন। সড়কপথে বৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই উট দুটি।

মালিকের দাবি, প্রতিটি উট থেকে ১৫-১৭ মণ মাংস পাওয়া যাবে। তিনি ১৫-১৬ বছর ধরে উটের ব্যবসার সাথে জড়িত বলে জানান। প্রতিদিন ঘাস, কুড়া ও ভুসি খাওয়ানো হচ্ছে এই উট দুটিকে।

এছাড়াও হাটে দুম্বাও বিক্রি হচ্ছে। রাজস্থান থেকে আনা এই দুম্বাগুলোর প্রতিটির দাম হাঁকা হচ্ছে ৩ লাখ টাকা। দাবি করা হচ্ছে, এই দুম্বা থেকে ১০০ কেজি মাংস পাওয়া যাবে। ভেড়ার মতো দেখতে এই দুম্বাগুলোর পালনও করা হয় একইভাবে। প্রতিদিন ভুসি, খৈল, ডালের খোসা, চালের কুঁড়া এবং নেপিয়ার ঘাস খায় এই দুম্বা।