বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: একদিনে গ্রেপ্তার ২০

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: একদিনে গ্রেপ্তার ২০

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, সোমবার (৫ মে) দিনভর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৬ মে) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) এবং জামাল (২৪)।
 

এসি মেহেদী হাসান আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির দায়ের করা মামলায় ৬ জন, প্রতারণার মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং চুরির মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।