মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কনসার্টের টিকিট শেষ অনুব জৈনের

কনসার্টের টিকিট শেষ অনুব জৈনের

হালের আলোচিত ভারতীয় তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈনের ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্টের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা। এক সপ্তাহের ব্যবধানে কনসার্টের সব টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস।

আগামী ১ জুন ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুব জৈনের গাওয়ার কথা রয়েছে। কনসার্টে তিনি ছাড়াও বাংলাদেশের তাহসান, প্রীতম হাসান ও জেফার থাকবেন।

এডভেন্টর কমিউনিকেশনসের ব্যবস্থাপক (করপোরেট সেলস) মাহিন রহমান আজ বুধবার প্রথম আলোকে জানান, আজ টিকিট বিক্রি শেষ হয়েছে, এখন আর টিকিট কেনার সুযোগ নেই।