বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশের দরকার ১২৭ রান এড়াতে হোয়াটওয়াশ

বাংলাদেশের দরকার ১২৭ রান এড়াতে হোয়াটওয়াশ

আফগানিস্তানের কাছে প্রথম দুই ওয়াডেতে কুপোকাত হয়ে সিরিজ হেরেছে বাংলাদেশ। আজ টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে মাত্র ১২৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে ১২৭ রান করলেই হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচে যাবে লিটন দাসরা।

বল হাতে শুরু থেকেই আফগানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ১৫ রানেই আফগানদের শীর্ষ চার ব্যাটারকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। এর মধ্যে শরিফুলের শিকারই তিন উইকেট। পরবর্তীতেও টাইগারদের দাপট অব্যাহত থাকে, ৬৮ রানে পড়ে আফগানিস্তানের সপ্তম উইকেট।


এরপর একাই লড়াই করেন আজমতউল্লাহ ওমরজাই। ৭১ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে আফগানিস্তানকে ১২৬ পর্যন্ত নিয়ে যান আজমতউল্লাহ। তার ইনিংসে মাত্র ১টি চার থাকলেও ছিল ৩টি ছক্কা। শরিফুল ইসলাম ৯ ওভারে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন।

এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেছেন। ১০ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন সাকিব আল হাসান। তার শিকার একটি উইকেট।