ষাটের দশকের উত্তম কুমারের বিখ্যাত নায়িকা ভারতের বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন। আজ সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স ছিলো ৭৯ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।







