সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৪:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সংকট তৈরির সঙ্গে জড়িতদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সংকট তৈরির সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়  : প্রতিমন্ত্রী

ঢাকা প্রেসঃ
সিলেট প্রতিনিধি.......

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন যে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সংকট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। শনিবার দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, যারা এই সংকটের পেছনে দায়ী, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের জন্য বৈধ পথে শ্রমিক প্রেরণের উপর জোর দেন। এ কারণে বৈধ পথে শ্রমিক বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। যারা হয়রানির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মালয়েশিয়া সরকার প্রায় ৫ লাখেরও বেশি কর্মী পাঠানোর কোটা দিয়েছে, তবে  রিক্রুটিং  এজেন্সি মালিকদের সংগঠন বায়রা সেই তালিকা দিতে ব্যর্থ হওয়ায় ফ্লাইটের অসুবিধা হয়েছে। এরপরও মন্ত্রণালয় ২২টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে এবং মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শনকালে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন।