বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয়: নূর

বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয়: নূর

ঢাকা প্রেস নিউজ

 

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকার এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্খার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 

নূর বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যের রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা কম, যা সরকারের কার্যকারিতাকে প্রভাবিত করছে। তিনি বলেন, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং এর পরিচালনায় রাজনীতিবিদদেরই নেতৃত্ব দেওয়া উচিত।
 

তিনি আরও বলেন, সরকার গঠনের পরেও জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় জনগণ বড় ধরনের ধাক্কা খেয়েছে।
 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নূর বলেন, শেখ হাসিনার বিচারের পাশাপাশি, যারা ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদেরও বিচারের মুখোমুখি করা উচিত।
 

এ আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। সভার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাজিউর রহমান।