রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩১:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের দাবি

সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের দাবি

ঢাকা প্রেস নীউজ
কোটা আন্দোলনে সাংবাদিক হত্যা: বিশেষ ট্রাইব্যুনালের দাবি.....


কোটা সংস্কার আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটি এই দাবি তুলেছে।

 

সমাবেশে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, “কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাষ্ট্র যাতে তাদের দায়িত্ব নেয়; সেজন্য আমরা এখানে দাঁড়িয়েছি।”
 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জানান, এই ঘটনায় চারজন সাংবাদিক নিহত এবং ২১৮ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, “বারবার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটতেই থাকে। সেজন্য আমাদের একটাই দাবি, সেটি হলো স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। দ্রুত এসব ঘটনার বিচার করতে হবে।”
 

সমাবেশে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।